আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে, ‘আরও ভয়াবহ প্রতিশোধ’ হবে: ইরানির সেনাপ্রধানের হুঁশিয়ারি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তেহরানের ওপর হামলা চালায়, তবে তেহরান “আরও ভয়াবহ প্রতিশোধ” দেবে। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহকে পাঠানো বার্তায় তিনি এসব মন্তব্য করেন।

হাতামি বলেন, ১৯৮০-৮৮ সালের ইরাকি যুদ্ধ এবং জুনে ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের সময় প্রতিরক্ষা খাতে ইরানের অগ্রগতি শীর্ষে পৌঁছেছিল। তখন বিশ্ব দেখেছে, ইরানের জনগণ এবং দেশীয় প্রতিরক্ষা শক্তি কতটা দৃঢ়। তিনি আরও বলেন, “আজও ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো আক্রমণকারীকে শাস্তি দেওয়া হবে এবং তাদের প্রতি কঠোর ও সিদ্ধান্তমূলক জবাব দেয়া হবে।”

ইরান নৌবাহিনী সম্প্রতি উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে ‘ইকতেদার ১৪০৪’ নামে দুই দিনব্যাপী সামরিক মহড়া সফলভাবে সম্পন্ন করেছে। মহড়ায় ইরান উন্নত নৌ ক্রুজ এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম।

মহড়ার মূল অংশে গাইডেড মিসাইল ক্রুজার ‘জেনেভেহ’ এবং ডেস্ট্রয়ার ‘সাবালান’ থেকে একযোগে ছোড়া হয় ‘নাসির’, ‘গাদির’ এবং ‘কাদের’ নামের ক্ষেপণাস্ত্র। এছাড়া, ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও ব্যবহার করা হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই মহড়া ইরানের নৌবাহিনীর আধুনিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে।

মতামত দিন