আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় দুর্ভিক্ষের শঙ্কা, ইসরায়েলের হামলার প্রস্তুতি।

নিজেস্ব প্রতিবেদক: 

জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি নিশ্চিত করেছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। পাশাপাশি ইসরায়েল আবার হামলার প্রস্তুতি নিচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২২ আগস্ট) জানায়, গাজার গভর্নরেটের মানুষ খাদ্যের অভাবে ভুগছেন, যা গাজা শহর এবং আশপাশের এলাকায় সবচেয়ে তীব্র।

আইপিসি গাজার শহরকে খাদ্য সংকটের মানদণ্ডে ‘পঞ্চম ধাপ’ এ উন্নীত করেছে, যা সর্বোচ্চ পর্যায়। অর্থাৎ এখানে মানুষ অনাহার ও চরম দরিদ্রতায় ভুগছেন এবং খাওয়ার জন্য কিছুই পাচ্ছেন না। এছাড়া দেইর এল-বালাহখান ইউনুস শহরেও খাদ্য পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। আইপিসি সতর্ক করেছে, সেপ্টেম্বরের শেষের দিকে এই দুই শহরেও দুর্ভিক্ষ শুরু হতে পারে। এর ফলে গাজাজুড়ে প্রায় ৫ লাখের বেশি মানুষ সরাসরি দুর্ভিক্ষের কবলে পড়বেন।

গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা ১০ লাখ ৭ হাজার মানুষ ‘ধাপ-৪’-এ, তারা খাদ্য জরুরি অবস্থায় রয়েছেন এবং দিনে দিনে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এছাড়া ৩ লাখ ৯৬ হাজার মানুষ (২০%) ‘ধাপ-৩’-এ, তারা খাদ্য সংকটে পড়ার ঝুঁকির মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল বর্বর হামলা চালাতে শুরু করে এবং খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়ে অবরোধ আরোপ করে। এর ফলে মানবসৃষ্ট দুর্ভিক্ষ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

গাজা সিটিতে মানুষ অনাহারে ভুগছে, সেই সময় ইসরায়েল হামলার হুমকি দিচ্ছে, গাজা সিটিকে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়ার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেছে।

মতামত দিন