ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়া উত্তর কোরীয় সেনাদের বীর হিসেবে স্বীকৃতি কিম জং উনের।
নিজেস্ব প্রতিবেদক:
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ার সেনাদের সম্মান জানালেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার পিয়ংইয়ংয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি যোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে কিম নিহত সেনাদের প্রতিকৃতির সামনে নত হয়ে শ্রদ্ধা জানান এবং যুদ্ধ শেষে ফিরে আসা এক সেনাকে আলিঙ্গন করেন। তিনি পদক প্রদান করেন এবং কিছু কমান্ডারকে ‘ডিপিআরকে নায়ক’ উপাধি দেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ কিমের উদ্ধৃতি দিয়ে জানায়, “বিদেশের মাটিতে গোলাগুলির মুখোমুখি হয়েও এই সেনারা সম্মানের সঙ্গে ফিরে এসেছে।”
গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, ২০২৪ সালে উত্তর কোরিয়া রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছিল। যুদ্ধে তাদের অন্তত ৬০০ জন নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সম্প্রতি এক বার্তায় উত্তর কোরীয় সেনাদের সাহসিকতার প্রশংসা করেছেন। তবে ওয়াশিংটনের অভিযোগ, রাশিয়ার এই সহযোগিতার বিনিময়ে উত্তর কোরিয়া উন্নত মহাকাশ ও উপগ্রহ প্রযুক্তি পাচ্ছে।

মতামত দিন