আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে প্রকাশ্যে স্বামীকে ফাঁসি দেওয়া হয়েছে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের ফার্স প্রদেশের বেইরাম এলাকায় মঙ্গলবার (১৯ আগস্ট) এক ব্যক্তিকে জনসমক্ষে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাকে চারজন হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

স্থানীয় বিচার বিভাগ জানিয়েছে, গত বছরের অক্টোবর মাসে ওই ব্যক্তি ও তার স্ত্রী এক নারীর বাড়িতে ডাকাতির সময় ওই নারী ও তার তিন শিশুকে হত্যা করেন। আদালত গত ফেব্রুয়ারি মাসে স্বামী-স্ত্রী উভয়কে মৃত্যুদণ্ডের রায় দেন। পরে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে।

মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে স্বামীর ক্ষেত্রে। তবে স্ত্রীকে কারাগারে ফাঁসি দেওয়া হবে এবং তার কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় এখনও জানা যায়নি।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, চীনের পর ইরান মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। দেশে সাধারণত ভোরের দিকে এই সাজা কার্যকর করা হয়। হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধ ইরানে মৃত্যুদণ্ডযোগ্য হিসেবে বিবেচিত হয়।

মতামত দিন