ইলন মাস্কের প্রশংসা মেলোনির, ট্রাম্পের মুখ গোমড়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত বৈঠকে অংশগ্রহণকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ধনকুবের উদ্যোক্তা ইলন মাস্কের প্রশংসা করেন। এই মুহূর্তে ট্রাম্পের মুখে দেখা যায় অসহজতা।
সোমবার (১৮ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় মেলোনি মাস্কের মালিকানাধীন স্টারলিংককে ধন্যবাদ জানান। স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে সহায়তা দিয়েছে। মেলোনির এই প্রশংসা শোনার পর ট্রাম্প কিছুক্ষণের জন্য নিঃশব্দে বসে থাকেন এবং চোখে অসহজতার ছাপ দেখা যায়।
পরবর্তীতে মেলোনি বিষয়টি পরিষ্কার করতে আরও ব্যাখ্যা দেন। একপর্যায়ে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি পরিস্থিতি সামাল দিতে দ্বিতীয়বারও একই কথা বলেন।
জানা গেছে, অতীতে ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সমর্থন দিয়েছিলেন। তবে পরে ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের কারণে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক কিছুটা দূরত্বে চলে আসে।
মতামত দিন