আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় ফিলিস্তিনিদের হত্যাকে প্রয়োজনীয়তা বলে উল্লেখ করেছেন ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধান।

নিজেস্ব প্রতিবেদক:

গাজায় ফিলিস্তিনিদের হত্যাকে “অপরিহার্য” বলে উল্লেখ করেছেন ইসরায়েলের  সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল অ্যারন হালিভা, একটি ফাঁস হওয়া অডিওতে। রেকর্ডিংয়ে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার বিনিময়ে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা অপরিহার্য।

অডিওতে হালিভা দাবি করেন, গাজায় ইতিমধ্যেই ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য এই ঘটনা প্রয়োজনীয়। তিনি এ ঘটনার সঙ্গে ‘নাকবা’-র ঐতিহাসিক প্রসঙ্গও তুলেছেন, যা ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনির বাস্তুচ্যুতি বোঝায়।

হালিভা ওই সময় সামরিক গোয়েন্দা প্রধান ছিলেন এবং হামলায় প্রায় ১,২০০ নিহত ও ২৫০ অপহরণের ঘটনা ঘটেছিল। ২০২৪ সালের এপ্রিলে তিনি পদত্যাগ করেন। রেকর্ডিংয়ের অংশটি একটি বন্ধ বৈঠকের  সময় নেওয়া হয়েছে এবং হালিভা পরে বলেছেন, এটি পুরো প্রেক্ষাপট তুলে ধরে না।

অডিও প্রকাশের পর গাজা দখলের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। নিউজিল্যান্ড ও ডেনমার্কের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদক্ষেপকে কঠোরভাবে সমালোচনা করেছেন। হামাসও হালিভার মন্তব্যকে নিন্দা জানিয়েছে, এটিকে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের উচ্চ পর্যায়ের নীতি হিসেবে দেখিয়েছে।

জাতিসংঘ ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোও একই অভিযোগ তোলেছে, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার বৈশিষ্ট্যযুক্ত হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে।

সূত্র: সিএনএন নিউজ, নিউজ-১২

মতামত দিন