আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্রের মজুতে সম্প্রসারণ বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন কিম জং উন।

নিজেস্ব প্রতিবেদক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সোমবার (১৮ আগস্ট) দেশটির নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ পরিদর্শনকালে দেশের পারমাণবিক অস্ত্র মজুতে বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন। এই খবর দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেআরটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ক্রমাগত সামরিক মহড়া এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিম জং উন অভিযোগ করেছেন, ওয়াশিংটন ও সিউলের সামরিক কর্মকাণ্ড  উত্তেজনা তৈরি করছে এবং এটি যেকোনো সময় বাস্তব যুদ্ধের সম্ভাবনা বাড়াতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া মহড়াগুলোকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখায়।

উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি কিম জং উন ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউট পরিদর্শনের সময়ও একই রকম বার্তা দেন।

মতামত দিন