মোদি-পুতিনের ফোনালাপে ইউক্রেন যুদ্ধ ও দ্বিপাক্ষিক সহযোগিতা আলোচনায়।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (১৮ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই নেতা আলোচনা করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, মোদি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলমান সংঘাতের প্রতি ভারতের অবস্থান তুলে ধরেছেন। তিনি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন এবং এই প্রক্রিয়ায় ভারতের পূর্ণ সমর্থন নিশ্চিত করেছেন।
এছাড়া মোদি-পুতিন ফোনালাপে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
সূত্র: এনডিটিভি

মতামত দিন