আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখছে: অ্যামনেস্টি।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখছে। সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ এবং সামরিক হামলার কারণে গাজার শিশুদের মধ্যে অপুষ্টির মাত্রা ক্রমবর্ধমান।

এএফপি জানায়, ইসরায়েল দুই বছর ধরে ত্রাণ ও চিকিৎসাসেবা প্রবেশে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে। যদিও ইসরায়েল বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। অ্যামনেস্টি জানিয়েছে, ইসরায়েলের এই কৌশল ফিলিস্তিনিদের স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল ২৫১ জনকে আটক করে। এদের মধ্যে ১৪৮ জন মুক্তি পেয়েছেন, তবে এখনও প্রায় ৫০ জন গাজায় আটক আছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অর্ধেকের বেশি হয়তো আর জীবিত নেই।

মতামত দিন