আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা নিহত ৩।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। ঘটনার সময় শোধনাগারের ভেতরের একটি কক্ষে অবস্থান করছিলেন তারা।

মেহের বার্তাসংস্থা সোমবার (১৮ আগস্ট) এই খবর প্রকাশ করেছে। হিব্রু ডেইলির বরাতে বলা হয়েছে, ১৭ জুন ভোরের আগে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তেল শোধনাগারে ব্যাপক ক্ষতি হয়। বাজান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং ধীরে ধীরে উৎপাদনে ফিরবে। ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলার ধরা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েল জুন মাসে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরানি সামরিক বাহিনী পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ট্রু প্রমিজ-৩ অভিযানের অংশ হিসেবে ২২ দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এছাড়া মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর ঘটনা ঘটেছে। পরে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং ২৪ জুন থেকে সংঘর্ষ স্থগিত হয়।

মতামত দিন