আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তেহরান-রাশিয়া-চীন সমন্বয়, ইউরোপের তিন দেশ পারমাণবিক ইস্যুতে সতর্ক।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানকে কেন্দ্র করে ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি—নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার সংকেত দিয়েছে। এই পরিস্থিতিতে তেহরান রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা শুরু করেছে, জানিয়েছে তেহরান টাইমস।


২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত জেসিপিওএ চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা এবং বিশ্বে পারমাণবিক বিস্তার রোধ করা লক্ষ্য ছিল। বিনিময়ে ইরানের  ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।

এই বছরের জুনে ইসরায়েল হঠাৎ ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে তেহরান পাল্টা প্রতিরোধ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয়। ইউরোপীয় দেশগুলো অভিযোগ করেছে, ইরান অনুমোদিত সীমার চেয়ে ৪০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করছে। তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সতর্ক করেছে, আগস্টের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা পুরোনো নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নিষেধাজ্ঞা ঠেকাতে তারা রাশিয়া ও চীনের সঙ্গে সমন্বয় করছে এবং প্রয়োজনে জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, আন্তর্জাতিক নিয়ম না মানলে অস্ত্র, পারমাণবিক প্রযুক্তি ও ব্যাংকিং খাতে কঠোর নিষেধাজ্ঞা জারি হবে, যা এক দশক আগে তুলে নেওয়া হয়েছিল।

মতামত দিন