আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েল জোরপূর্বক ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় স্থানান্তরের পরিকল্পনা করছে।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত কিছু এলাকা থেকে ফিলিস্তিনি নাগরিকদের দক্ষিণ গাজায় স্থানান্তরের প্রস্তুতি শুরু করেছে। এটি গাজা শহর পুনর্দখলের সাম্প্রতিক সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার কয়েকদিনের মধ্যে নেওয়া পদক্ষেপ।

আইডিএফ মুখপাত্র অবিচাই আদরাই বলেন, স্থানান্তরিতদের জন্য জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থা তাঁবু ও আশ্রয় সরঞ্জাম ক্যারেম আবু সালেম সীমান্ত ক্রসিং-এর মাধ্যমে সরবরাহ করবে। তবে জাতিসংঘ এখনও এ বিষয়টি বা তাদের ভূমিকা নিশ্চিতভাবে মন্তব্য করেনি।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সেনারা গাজা শহর এবং দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় হামাসের শেষ দুটি ঘাঁটি ধ্বংস করতে নির্দেশিত।

এছাড়া আইডিএফ এখনও স্পষ্ট করেনি, সহায়তা মূলত গাজা শহরের প্রায় ১০ লাখ অধিবাসীর জন্য হবে নাকি মিশরের সীমান্ত সংলগ্ন রাফাহ এলাকার জন্য। জাতিসংঘ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সতর্ক করেছে, পরিকল্পনা বাস্তবায়িত হলে মানবিক সংকটে থাকা হাজার হাজার পরিবার আরও বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।

সূত্র: গার্ডিয়ান, আল জাজিরা

মতামত দিন