ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
নিজেস্ব প্রতিবেদক:
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে হুতিদের ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে হাজিজ পাওয়ার স্টেশন, যা হুতি শাসনের সেবা দিচ্ছিল।
হুতিদের আল-মাসিরা টিভি সিভিল ডিফেন্স সূত্রের বরাতে জানিয়েছে, সানার দক্ষিণে অবস্থিত হাজিজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িত কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
সূত্র: ফ্রান্স-২৪, আল-মাসিরা টিভি, টাইমস অফ ইসরায়েল।
মতামত দিন