আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৭।

নিজেস্ব প্রতিবেদক:

গাজা সিটির আল-আহলি হাসপাতালে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। এতে সাতজন নিহত হয়েছেন।
একই সঙ্গে শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে এবং দক্ষিণাঞ্চলে এক মিলিয়নের বেশি মানুষকে জোর করে স্থানান্তরের প্রস্তুতি চালাচ্ছে দখলদার বাহিনী। এ তথ্য দিয়েছে আলজাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য ও ওষুধের সংকটের পাশাপাশি অবরোধের কারণে গত এক দিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫১। তাদের মধ্যে শিশুর সংখ্যা ১০৮।

অন্যদিকে ইসরায়েলে হাজারো মানুষ রাজধানী তেল আবিবে বিক্ষোভ করেছে। তারা যুদ্ধবিরতি দাবি করছে এবং হামাসের হাতে আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানিয়েছে। সাংবাদিক হত্যার ঘটনায় আন্তর্জাতিক মহলেও নিন্দা তীব্র আকার নিয়েছে।

প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬১ হাজার ৮২৭ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জন। অপরদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানে ইসরায়েলে নিহত হয়েছিল ১ হাজার ১৩৯ জন এবং দুই শতাধিককে বন্দি করা হয়।

মতামত দিন