জম্মু-কাশ্মীরের চাসোতিতে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার চাসোতি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে হঠাৎ আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) জানা যায়, এই বন্যায় অন্তত ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বিকেলে শুরু হওয়া বন্যার পর উদ্ধারকারী দল তৎপরতা শুরু করেছে। তীর্থযাত্রী এবং স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক পঙ্কজ শর্মা জানান, চাসোতিতে হঠাৎ বন্যা দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক মাধ্যমে পোস্টে বলেছেন, “চাসোতিতে মেঘ ভাঙার ফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। প্রশাসন দ্রুত কাজ শুরু করেছে এবং উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।”
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেন, পুলিশ, সেনাবাহিনী এবং দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলোকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন

মতামত দিন