যৌথ পারমাণবিক মহড়া ‘জাপাদ ২০২৫’ আয়োজন করবে রাশিয়া-বেলারুশ।
আগামী সেপ্টেম্বরে বেলারুশে পাঁচ দিনের জন্য রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া ‘জাপাদ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। এতে দুই দেশের সেনাবাহিনী অংশ নেবে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এই খবর জানিয়েছে।
মহড়ার সময় রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতা পরীক্ষা করা হবে। এটি মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইল, যা শব্দের তুলনায় ১০ গুণ দ্রুতগতিতে ছুটতে পারে এবং ছয়টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। মস্কোর দাবি, এর পাল্লা প্রায় ৩ হাজার কিলোমিটার, যা অন্য কোনো দেশের কাছে নেই।
ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথমবার ইউক্রেনে ব্যবহৃত হয় গত বছরের নভেম্বর মাসে। রাশিয়ার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে বেলারুশে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।
মতামত দিন