ইতালির উপকূলে অভিবাসীজাহাজ ডুবে ২৬ জন নিহত, নিখোঁজ অনেকে।
নিজেস্ব প্রতিবেদক:
ইতালির ল্যাম্পাদুসা দ্বীপের কাছে একটি অভিবাসীজাহাজ ডুবে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৬০ জনকে।
কোস্টগার্ড জানায়, বুধবার সকালে দ্বীপ থেকে প্রায় ১৪ মাইল দূরে জাহাজটি ডুবে যায়। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে ৫টি জাহাজ, দুটি বিমান এবং একটি হেলিকপ্টার। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানায়, লিবিয়া থেকে রওনা দেওয়া এই জাহাজে ৯২–৯৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, চলতি বছরে ভূমধ্যসাগরে অবৈধভাবে ইউরোপে যাওয়ার সময় অন্তত ৬৭৫ জনের মৃত্যু ঘটেছে।
মতামত দিন