জার্মানি ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রফতানি অনুমোদন দিয়েছে।
জার্মানি ইসরায়েলকে আরও একটি সাবমেরিন সরবরাহের অনুমোদন দিয়েছে। বুধবার (১৩ আগস্ট) তুর্কি বার্তা সংস্থা আনাদুলোর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবমেরিনটি কেনার চুক্তি করা হয়েছিল ২০১২ সালে। ২০২৩ সালে জার্মানির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রফতানির অনুমোদন প্রদান করে, যা সম্প্রতি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। চুক্তির মূল্য প্রায় ৫৮৫.৮ মিলিয়ন ডলার, যার মধ্যে জার্মানি ১৩৫ মিলিয়ন ইউরো প্রদানের দায়িত্বে রয়েছে।
এর আগে কয়েকদিন আগে জার্মানি ঘোষণা দেয়, গাজায় সামরিক আগ্রাসনে ব্যবহৃত হতে পারে এমন কিছু অস্ত্র ইসরায়েলে রফতানি স্থগিত থাকবে। এই পরিস্থিতিতেই সাবমেরিন রফতানির অনুমোদন দেয়া হওয়ায় আন্তর্জাতিক সমালোচনার জন্ম দিয়েছে।

মতামত দিন