আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পুতিন কিম জং উনের সঙ্গে বন্ধুত্ব পুনর্ব্যক্ত, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে আলোচনা।

নিজেস্ব প্রতিবেদক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে তার ‘বন্ধুত্ব’ পুনর্ব্যক্ত করেছেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সমর্থন ও সহযোগিতা নিয়ে আলাপ হয়েছে।

পুতিন কিমকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অগ্রগতি এবং আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন।

ক্রেমলিনের বরাত দিয়ে জানানো হয়েছে, দুই নেতা বন্ধুত্ত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার করেছেন। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ২০% এলাকা দখল করে রেখেছে এবং যুদ্ধ  চলাকালীন সময়ে উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও শ্রমিক সরবরাহ করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য অনুযায়ী, অন্তত ১০ হাজার উত্তর কোরীয় সেনা রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে।

রাশিয়া পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে থাকলেও মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে তীব্র সহযোগিতা গড়ে উঠেছে।


সূত্র: বিবিসি নিউজ।

মতামত দিন