আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডাসহ ২৬টি দেশ নিন্দা জানিয়েও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ হয়নি। বুধবার (১৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে কমপক্ষে ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হতাহতদের মধ্যে ১৯ জনকে খাদ্য সহায়তা সংগ্রহের সময় গুলি করে হত্যা করা হয়েছে, আর দুজন ক্ষুধাজনিত কারণে মারা গেছেন, যার মধ্যে একজন ৬ বছরের শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত ৬১ হাজার ৫৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৪ হাজার ৮৮ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের ২৬টি দেশ গাজার পরিস্থিতির “অকল্পনীয় মাত্রার” দুর্ভোগ হিসেবে নিন্দা জানিয়ে দ্রুত পদক্ষেপে দুর্ভিক্ষ প্রতিরোধ এবং অবরোধ সম্পূর্ণভাবে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

মতামত দিন