আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সুদানের দাফুরে আর.এস.এফ-এর হামলায় অন্তত নিহত ৪০জন।

নিজেস্ব প্রতিবেদক:

সুদানের দাফুর অঞ্চলের এল-ফাশ শহরে সশস্ত্র গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আর.এস.এফ) হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছে। স্থানীয় ত্রাণকর্মী ও সূত্রে জানা যায়, হামলার শিকাররা মূলত ছিন্নমূল এবং শরণার্থী।

হামলা এল-ফাশ শহরের শরণার্থী ক্যাম্পে সংঘটিত হয়। শহরটিতে সুদানের সেনাবাহিনীর একটি বড় ঘাটি থাকায় নিরাপত্তা সত্ত্বেও হামলা চালানোর অভিযোগ উঠেছে।

সুদানে প্রায় দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে, যার ফলে দেশের অভ্যন্তরে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই হামলার ঘটনা সেখানে মানবিক সংকট আরও বাড়িয়ে দিয়েছে।

মতামত দিন