আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট এর স্ত্রী ফার্স্ট লেডি কিম কিয়ন হি গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের স্ত্রী কিম কিয়ন হি শেয়ার বাজার কারসাজি, ঘুষ  গ্রহণ এবং নির্বাচনী হস্তক্ষেপসহ একাধিক অভিযোগের জেরে গ্রেফতার হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) চার ঘণ্টার আদালত শুনানিতে কিম সব অভিযোগ অস্বীকার করেন।

তবে আদালত প্রমাণ নষ্টের আশঙ্কায় তার বিরুদ্ধে আটক পরোয়ানা জারি করে। এটি প্রথমবারের মতো হয়েছে যখন সাবেক প্রেসিডেন্ট এবং তার ফার্স্ট লেডি দুজনকেই কারাগারে পাঠানো হলো।

অভিযোগপত্র অনুযায়ী, কিম ডয়চ মোটরস শেয়ারের কারসাজির মাধ্যমে প্রায় ৮০০ মিলিয়ন ওন (প্রায় ৫ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার) অবৈধ আয় করেন। এছাড়া বিতর্কিত ইউনিফিকেশন চার্চ থেকে ব্যবসায়িক সুবিধার বিনিময়ে দুটি শ্যানেল ব্যাগ এবং একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে গ্রহণের অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে ২০২২ সালের পার্লামেন্টের উপনির্বাচন এবং গত বছরের সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার অভিযোগও আনা হয়েছে।

শুনানিতে কিম কালো স্যুট ও স্কার্ট পরে উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বলেন, “আমি তুচ্ছ মানুষ  হয়েও সমস্যা তৈরি করায় আন্তরিকভাবে দুঃখিত।”

এই ঘটনার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট এবং তার স্ত্রী একসঙ্গে কারাগারে যাওয়ার ঘটনা ঘটল।

সূত্র: বিবিসি নিউজ।

মতামত দিন