আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইউরোপে দাবানলের তাণ্ডব: তুরস্ক, পর্তুগাল, স্পেন ও ফ্রান্সে আগুনের বিস্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ইউরোপের কয়েকটি দেশে দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। তুরস্ক, পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের বিস্তীর্ণ অঞ্চল জ্বলছে আগুনে।

তুরস্কের উত্তর-পশ্চিমে চানাক্কালে প্রদেশে আগুনে আক্রান্ত হয়েছে হাজার হাজার বাড়ি ও গাড়ি। নিরাপত্তার কারণে শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে। তাপদাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। নেভাতে কাজ করছেন ৭শতাধিক ফায়ার সার্ভিস কর্মী। বিমান ও হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও ভয়াবহ পরিস্থিতি। দাবানলে প্রায় ৪০ হাজার একর বনভূমি পুড়েছে।

পর্তুগালে লিসবনের আশপাশের এলাকা অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুনে ঝলসে উঠেছে। স্পেনে  দাবানল কবলিত এলাকায় প্রায় ৮০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইউরোপের এই দাবানল অনেকটাই গ্রীষ্মের চরম তাপ ও শুষ্ক আবহাওয়ার কারণে তীব্র আকার নিয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন হতে পারে।

মতামত দিন