কুয়েতে অ্যালকোহল বিষক্রিয়ায় ১০ প্রবাসীর মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
কুয়েতে অ্যালকোহল বিষক্রিয়ার ফলে ১০ প্রবাসীর মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি প্রবাসী থাকতে পারেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জিলিব ব্লক ৪ থেকে কেনা এই মদ পান করার পর বিষক্রিয়ার শিকার হয়েছেন তারা। আরও কয়েকজন প্রবাসী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
গত রোববার (১০ আগস্ট) ফরওয়ানিয়া ও আদান হাসপাতালে প্রায় ১৫ জনকে ভর্তি করা হয়েছিল। নিহত ১০ জন তাদের মধ্যে রয়েছেন। এছাড়া আহমাদী গভর্নরেট এলাকার আরও কিছু ব্যক্তি এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

মতামত দিন