আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

৬৫ বছর পর অ্যান্টার্কটিকায় পাওয়া গেল ব্রিটিশ অভিযাত্রী ডেনিস বেলের দেহাবশেষ।

নিজেস্ব প্রতিবেদক:

অ্যান্টার্কটিকায় ১৯৫৯ সালে এক দুর্ঘটনায় নিখোঁজ ব্রিটিশ অভিযাত্রী ডেনিস ‘টিঙ্ক’ বেল ৬৫ বছর পর হিমবাহ গলে বেরিয়ে আসা দেহাবশেষের মাধ্যমে খুঁজে পাওয়া গেছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, এই বছর জানুয়ারিতে পোলিশ একটি গবেষণা দল তার দেহাবশেষ ও ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করে।

ডিএনএ পরীক্ষা ও রেকর্ড যাচাই শেষে নিশ্চিত হয়, এটি দীর্ঘদিন নিখোঁজ থাকা টিঙ্কেরই দেহাবশেষ।

২৫ বছর বয়সে ফকল্যান্ড আইল্যান্ডস ডিপেন্ডেন্সিস সার্ভের জরিপ অভিযানে তুষারের নিচে গভীর ফাটলে পড়ে যায় টিঙ্ক। বহু চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দেহাবশেষের সন্ধানে টিঙ্কের পরিবারও আবেগঘন হয়ে পড়েছে। তার ভাই ডেভিড বেল বলেন, “আমি ভেবেছিলাম আর কখনো তাকে পাওয়া যাবে না। ৬৫ বছর পর বাড়ি ফেরা সত্যিই শান্তির বিষয়।”

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের পরিচালক প্রফেসর ডেম জেন ফ্রান্সিস টিঙ্ককে অ্যান্টার্কটিকার প্রাথমিক বিজ্ঞান অনুসন্ধানের সাহসী যোদ্ধা হিসেবে শ্রদ্ধা জানান।

পোলিশ গবেষকরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলে তার দেহাবশেষ পৃষ্ঠে উঠে এসেছে এবং বিপজ্জনক এলাকাগুলো থেকে চার দফায় তা উদ্ধার করা হয়েছে।

মতামত দিন