আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতিতে জাতিসংঘের ১৪৫ দেশের সমর্থন।

নিজেস্ব প্রতিবেদক:

বিশ্বের ১৯৩টি জাতিসংঘ সদস্য দেশের মধ্যে কমপক্ষে ১৪৫টি দেশ ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বা শিগগিরই নেবে। এটি ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় একটি বড় অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে।

তুরস্কের হুরিয়াত ডেইলি জানায়, ফ্রান্স, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ডসহ আরও  অনেকে এই উদ্যোগে রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যে  স্থায়ী শান্তি অর্জনে সহায়ক হবে।”

১৯৮৮ সালে ইয়াসির আরাফাতের একতরফা ঘোষণা থেকেই ফিলিস্তিন স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত। ২০১২ সালে জাতিসংঘ ফিলিস্তিনকে অবজারভার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

২০২৩ সালের গাজা যুদ্ধে ইসরাইল-হামাস সংঘাতের পর আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তীব্রতা পায়। ক্যারিবীয় ও ইউরোপীয় দেশগুলোর সমর্থনও বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই বহুপাক্ষিক সমর্থন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ফিলিস্তিনিদের দীর্ঘদিনের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নে সহায়তা করবে।

মতামত দিন