আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: স্ত্রীর মৃতদেহ বাইকের পেছনে বেঁধে বাড়ি ফিরলেন স্বামী।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের নাগপুর-মধ্যপ্রদেশ অঞ্চলে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যা সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে এক স্বামী দুর্ঘটনায় নিহত স্ত্রীর মৃতদেহ তার মোটরসাইকেলের পেছনে বেঁধে বর্ষা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাড়ি ফিরেছেন।

ঘটনাটি ঘটেছে ৯ আগস্ট, নাগপুরের লোনারা থেকে মধ্যপ্রদেশের কারানপুর গ্রামের দিকে যাওয়ার পথে। অমিত বুমরা যাদব ও তার স্ত্রী জ্ঞ্যায়ার্সি যাদব হাইওয়ের দেওলাপার এলাকায় চলাচল করছিলেন। হঠাৎ করে একটি দ্রুতগামী ট্রাক তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় স্ত্রী রাস্তার উপর পড়ে যান এবং ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। অমিতও আহত হন।

দুর্ঘটনার পর অমিত আশপাশের পথচারীদের সাহায্য চাইলেও ভারি বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে তিনি স্ত্রীর নিথর দেহটি মোটরসাইকেলের পেছনে বেঁধে নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দেন।

দেওলাপার পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েও কোনো যানবাহন বা আহত ব্যক্তিকে খুঁজে পায়নি। পরে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও দেখে অমিতকে শনাক্ত করে তাকে খুমারি টোল প্লাজার কাছে  থামানোর চেষ্টা করে, কিন্তু তিনি থামেননি। পরে পুলিশ তাকে বাড়িতে পৌঁছানোর পর থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নাগপুরের পুলিশ সুপার হর্স এ পোদ্দার জানিয়েছেন, মৃতদেহ ময়ানাতদন্তের জন্য ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে মামলা দায়ের করা হবে।

মতামত দিন