আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

এয়ার ইন্ডিয়া দিল্লি-ওয়াশিংটন ফ্লাইট স্থগিতের ঘোষণা দিলো।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের এয়ার ইন্ডিয়া সোমবার জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে দিল্লি থেকে ওয়াশিংটন ডিসির ফ্লাইটগুলি স্থগিত থাকবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিমানবন্দর কার্যক্রম এবং নেটওয়ার্ক সমন্বয়ের সমস্যার কারণে।

  সূত্র হিসেবে এনডিটিভির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।

গত কয়েক মাস আগে ভারতের আহমেদাবাদে এক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার পর বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। ওই দুর্ঘটনায় ২৪২ জন আরোহী ও ক্রুদের মধ্যে মাত্র একজন জীবিত বেঁচে গিয়েছিলেন। বিধ্বস্ত স্থানে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ কারণে এয়ার ইন্ডিয়া ওই ধরনের ড্রিমলাইনারগুলোর কাজ বন্ধ করে রেখেছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বহরের ২৬টি ড্রিমলাইনার মেরামতের কারণে সেবা  থেকে সরিয়ে রাখা হয়েছে। এছাড়া পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার ফলে দীর্ঘ দূরত্বের রুটে সমস্যার মুখোমুখি হওয়ায় ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যারা ১ সেপ্টেম্বর বা তার পরের তারিখে ফ্লাইট বুকিং করেছেন, তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এয়ারলাইনস তাদের অন্য ফ্লাইটে চড়া বা বুকিং বাতিল করে টাকা ফেরত নেওয়ার সুযোগ দিচ্ছে।

তবে যাত্রীরা সরাসরি ওয়াশিংটনে না গিয়ে নিউইয়র্ক, শিকাগো, সানফ্রান্সিসকো বা অন্য কোনও শহরে অবতরণ করে সেখানে থেকে আলাস্কা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস বা ডেল্টা এয়ারলাইনসের মাধ্যমে ওয়াশিংটনে যেতে পারবেন।

মতামত দিন