অস্বাস্থ্যকর আসন দেওয়ায় ইন্ডিগোকে দিল্লি ভোক্তা আদালতের জরিমানা।
ভারতের দিল্লির একটি ভোক্তা আদালত ইন্ডিগো এয়ারলাইন্সকে এক যাত্রীকে অস্বাস্থ্যকর, নোংরা ও দাগযুক্ত আসন দেয়ার অভিযোগে ১.৫ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে এবং ২৫ হাজার রুপি মামলা পরিচালনার খরচ বহন করতে নির্দেশ দিয়েছে।
২০২৫ সালের ২ জানুয়ারি বাকু থেকে দিল্লি ফেরার পথে পিংকি নামের ওই নারী যাত্রীকে নোংরা আসন দেওয়ার অভিযোগে তিনি মামলা করেন।
ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের বেঞ্চের বিচারকরা ইন্ডিগোর সেবায় ঘাটতির কথা স্বীকার করে মানসিক কষ্ট ও শারীরিক অসুবিধার জন্য এই জরিমানার নির্দেশ দেন। আদালত উল্লেখ করেছে, ইন্ডিগো প্রয়োজনীয় তথ্য ও এসডিডি রিপোর্ট জমা দিতে ব্যর্থ হয়েছে, যা বিমান চলাচল সংক্রান্ত ঘটনার গুরুত্বপূর্ণ দলিল। এ কারণে এয়ারলাইনসের আত্মপক্ষ সমর্থন দুর্বল প্রমাণিত হয়েছে।
এই আদেশে যাত্রী সুরক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে এবং এয়ারলাইন্সগুলোর কাছে পরিষেবা মান উন্নয়নের তাগিদ দেওয়া হয়েছে।
মতামত দিন