আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলে গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে সর্ববৃহৎ বিক্ষোভ, সৈন্যদের যুদ্ধে অংশগ্রহণ না করার দাবি।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলে গাজা দখল অভিযান নিয়ে দেশজুড়ে অসাধারণ বৃহৎ বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার  সাধারণ মানুষ। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় তেল আবিবসহ বিভিন্ন শহরে লক্ষাধিক বিক্ষোভকারী শামিল  হয়ে সৈন্যদের যুদ্ধে অংশ না নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভগুলোতে প্রধানত জিম্মি ও নিখোঁজ পরিবারের সদস্যরা, যারা সরকারের কাছে তাদের প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানায়।

জিম্মি পরিবারের ফোরাম নেতারা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত একটি চুক্তি করার আহ্বান জানান, অন্যথায় গাজায় বন্দী পরিবারগুলোকে জীবিত ফেরানো প্রায় অসম্ভব হয়ে উঠবে। তারা যুদ্ধ বন্ধ করে কুটনৈতিক সমাধানের পক্ষে বলপ্রয়োগের বিকল্প হিসেবে মানবিক পথে এগোতে চাপ দেন।

তবে বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভের ফলে যুদ্ধে জড়িত সৈন্যদের ফিরে আসার পথ আরও জটিল হবে এবং গাজায় মানবিক সংকট গভীরতর হবে। সামরিক বাহিনীর আপত্তি থাকা সত্ত্বেও মন্ত্রিসভা ঘনবসতিপূর্ণ শহরটি দখলের সিদ্ধান্ত নেয়, যা এই বিক্ষোভের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে।

এভাবে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে ধর্মঘট | The Daily Star  Bangla

মতামত দিন