আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

লন্ডনে ফিলিস্তিন অ্যাকশনের সমর্থনে বিক্ষোভে ৪৬৬ জন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভে অংশ নেওয়া ৪৬৬ জনকে একদিনে গ্রেপ্তার করেছে পুলিশ—যা রাজধানীতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় গণগ্রেপ্তারের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানান এবং ফিলিস্তিন অ্যাকশনের পক্ষে স্লোগান তোলেন।

অনেকের হাতে ছিল পোস্টার ও প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল—“আমি গণহত্যার বিরোধী” এবং “আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি”।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, অংশগ্রহণকারীরা মাটিতে বসে ‘গাজা থেকে হাত সরাও’ স্লোগান দিচ্ছেন। পরে পুলিশ তাদের একজন একজন করে সরিয়ে নিয়ে যায়, আর ভিড় থেকে শোনা যায়—“শেম অন ইউ”।

মেট্রোপলিটন পুলিশের এক্সে দেওয়া তথ্য অনুযায়ী, রাত ৯টার মধ্যে ৪৬৬ জনকে ফিলিস্তিন অ্যাকশন সমর্থনের অভিযোগে আটক করা হয়। এছাড়া পুলিশ কর্মকর্তার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মতামত দিন