আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে মোসাদের ২০ গুপ্তচর আটক, কঠোর শাস্তির হুঁশিয়ারি।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ২০ জন এজেন্টকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, গত কয়েক মাসে এই সব সন্দেহভাজন মোসাদ এজেন্টদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের কোনো ছাড় দেওয়া হবে না, বরং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভবিষ্যতের জন্য সতর্কতা তৈরি করা হবে।

ইরানে সম্প্রতি রুজবেহ ভাদি নামে এক পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তিনি ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক পারমাণবিক বিজ্ঞানীর তথ্য প্রদান করার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের মধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে, তবে সঠিক সংখ্যার কথা তিনি জানাননি।

তিনি আরও বলেন, তদন্ত শেষ হলে দোষীদের বিস্তারিত তথ্য জনসাধারণের সঙ্গে শেয়ার করা হবে।

এই বছরের মধ্যে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কয়েক মাসে অন্তত আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং শতাধিককে আটক করা হয়েছে, যদিও তাদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মতামত দিন