আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজা দখলের অভিযোগ অস্বীকার করলেন নেতানিয়াহু, জার্মানির অস্ত্র নিষেধাজ্ঞায় হতাশা প্রকাশ।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি গাজা পুরোপুরি দখলের যে অভিযোগ উঠেছে তা  কড়া ভাষায় নাকচ করেছেন। তিনি বলেন, তাদের লক্ষ্য গাজা দখল নয়, বরং সেখানকার বিদ্রোহী গোষ্ঠী হামাসকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করা।

জার্মান চ্যান্সেলর ফ্রিড্রিখ মের্ৎসের ইসরায়েলের ওপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে নেতানিয়াহু হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, জার্মানি একদিকে হামাসবিরোধী ন্যায্য যুদ্ধকে সমর্থন জানালেও অন্যদিকে এই নিষেধাজ্ঞার মাধ্যমে নিজেদের অবস্থানের বিরোধ সৃষ্টি করেছে।

নেতানিয়াহু হামাসকে হলোকাস্ট পরবর্তী সময়ে ইহুদি জনগণের ওপর চালানো সবচেয়ে নির্মম হামলার জন্য দায়ী করেছেন।

এর আগে ইসরায়েলি মন্ত্রিসভার গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে। ফ্রান্স ও কানাডাসহ বিভিন্ন দেশ সতর্ক করেছে, এমন পদক্ষেপ মানবিক সংকট বাড়িয়ে দেবে এবং জিম্মিদের জীবন ঝুঁকিতে ফেলবে। জাতিসংঘও গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবে পুনর্ব্যক্ত করেছে।

অন্যদিকে ইরান এই পরিকল্পনাকে গণহত্যা হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা গ্রহণ এবং জরুরি ওআইসি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে পাঁচ শর্ত ঘোষণা করেছে, তা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করেছেন। শর্তগুলো হলো— হামাসের অস্ত্র নিষ্ক্রিয়করণ, গাজায় ৫০ জন জিম্মির মধ্যে অন্তত ২০ জনের মুক্তি, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এবং বিকল্প কোনো বেসামরিক সরকারের মাধ্যমে গাজার শাসন হস্তান্তর।

মতামত দিন