আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজা দখল পরিকল্পনায় সৌদি ও ইরাকের তীব্র নিন্দা।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের গাজা উপত্যকা দখলের ইচ্ছে প্রকাশের পর থেকে প্রতিবাদের ঝড় তীব্র হয়েছে। শুক্রবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তকে দৃষ্টান্তহীন ও নিন্দনীয় ঘোষণা করেছে।

রিয়াদ জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের উপর অব্যাহত নিষেধাজ্ঞা, খাদ্য সংকট সৃষ্টিসহ নিষ্ঠুরতা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

একই সঙ্গে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় নিরীহ মানুষের উপর এই ধরনের কার্যক্রম মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত। তারা আন্তর্জাতিক সমাজকে এ বিষয়ে কঠোর ও দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

ইরাক পুনরায় ফিলিস্তিনি অধিকার ও জেরুজালেমকে তাদের রাষ্ট্রীয় রাজধানী হিসেবে স্বীকৃতির পক্ষে দৃঢ় অবস্থান ঘোষণা করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক ও আইনগত দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানানো হয়েছে।

এই প্রতিবাদগুলো আন্তর্জাতিক কূটনীতিতে ইসরায়েলের পরিকল্পনার ওপর বড় চাপ সৃষ্টি করছে এবং ভবিষ্যতে তার ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

মতামত দিন