ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা জার্মানির।
গাজায় টানা হত্যাযজ্ঞ ও মানবিক সংকট সৃষ্টির পর এবার পুরো গাজা সিটি দখলের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই পরিকল্পনা বিশ্বব্যাপী তীব্র সমালোচনা কুড়িয়েছে।
পরিস্থিতির মধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ঘোষণা দিয়েছেন, নতুন নির্দেশ না আসা পর্যন্ত এই রপ্তানি স্থগিত থাকবে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হয়েও জার্মানির এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, গত দুই বছরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বর অভিযান, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে উৎখাতে ব্যর্থতা এবং সাম্প্রতিক গাজা সিটি দখলের পরিকল্পনা—সব মিলিয়ে বার্লিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
চ্যান্সেলর মের্জও তার বক্তব্যে বিষয়টি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বর্তমান সামরিক পরিকল্পনা দেখে বোঝা কঠিন হয়ে পড়ছে কীভাবে গাজা থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে সরানো হবে এবং একই সঙ্গে জিম্মি ইসরায়েলিদের মুক্ত করা সম্ভব হবে।
মতামত দিন