আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে মোদি: কৃষক-জেলেদের স্বার্থে আপস হবে না ভারত।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক বাড়ানোর একদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর ভাষায় জবাব দিয়েছেন। তিনি দেশের কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় কোনও আপস করবেন না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন।


দিল্লিতে ‘এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে’ মোদি বলেন, “আমাদের প্রথম অগ্রাধিকার কৃষকের কল্যাণ। দেশ ও কৃষকের জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত ভারত।”

মার্কিন প্রশাসন রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতীয় পণ্যের ওপর মোট ২৫ শতাংশ শুল্ক ধার্য করেছিল, যা নতুন  আদেশের পর বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এ আদেশ কার্যকর হবে জারি হওয়ার একুশ দিনের মধ্যে, যা মার্কিন শুল্ক নীতিতে ভারতের ওপর চাপ আরও বাড়াবে। ট্রাম্প আগে ভারতের ওপর শুল্ক বৃদ্ধির কথা হুঁশিয়ারি দিয়েছিলেন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান নিয়ে অসন্তোষের কারণে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করেছে। মন্ত্রণালয় জানায়, ভারতের জ্বালানি আমদানি সম্পূর্ণ বাজারের চাহিদা ও জাতীয় নিরাপত্তার আলোকে নির্ধারিত হয়। একতরফা শুল্ক আরোপের ফলে ভারত গভীর হতাশা প্রকাশ করছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই শুল্ক নীতি ভারতের কৃষি ও জ্বালানি খাতে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

মতামত দিন