আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জাপানে প্রশিক্ষণের সময় যুদ্ধবিমান এফ-২ বিধ্বস্ত।

নিজেস্ব প্রতিবেদক:

জাপানের ইবারাকি উপকূলে একটি এফ-২ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে।

তবে এতে পাইলট প্রাণে বেঁচে গেছেন।

জাপানের বিমান আত্মরক্ষাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম জানায়, উড্ডয়নের কিছু সময় পরই যুদ্ধবিমানটিতে ত্রুটি দেখা দিলে সেটি সাগরের ওপর ভেঙে পড়ে। একমাত্র পাইলট নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তাকে দ্রুত উদ্ধার করা হয়।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, একদিন আগেই আফ্রিকার ঘানায় একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। ওই ঘটনায় হেলিকপ্টারে থাকা দুইজন মন্ত্রীসহ সবাই নিহত হন। একই দিনে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে এবং সব আরোহী প্রাণ হারান।

বিশ্লেষকেরা বলছেন, বিভিন্ন দেশে সম্প্রতি ধারাবাহিকভাবে সামরিক ও উদ্ধার কাজে ব্যবহৃত বিমানের দুর্ঘটনা বাড়ছে, যা প্রযুক্তিগত ত্রুটি বা প্রশিক্ষণগত সীমাবদ্ধতার ইঙ্গিত দিচ্ছে।

মতামত দিন