মালয়েশিয়ায় অবৈধ প্রবেশের চেষ্টা: কেএলআই-১ থেকে ২৬ বাংলাদেশি আটক।
নিজেস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার কেএলআই-১ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ২৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।
মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে আসা ওই ২৬ জনকে আন্তর্জাতিক আগমন গেটে সন্দেহজনক কার্যকলাপের ভিত্তিতে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, তাদের মধ্যে কেউই যথাযথ ভ্রমণ ভিসা বা প্রবেশের জন্য যুক্তিসঙ্গত প্রমাণ দিতে পারেনি। এজন্য মালয়েশিয়া তাদের প্রবেশ অনুমতি দেয়নি এবং দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
একেপিএস জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তাই মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে আন্তর্জাতিক বিমানবন্দরসহ প্রধান প্রবেশ পথগুলোতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এয়ারপোর্ট ও স্থলবন্দরগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে, বিশেষ করে ভ্রমণ ভিসার মাধ্যমে কাজের সন্ধানে আসা বাংলাদেশিসহ অন্যান্য দেশের নাগরিকদের ব্যাপারে বিশেষ নজর রাখা হচ্ছে।
মতামত দিন