আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুতি বাহিনীর বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ‘পালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী। গোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া  সারি মঙ্গলবার (৫ আগস্ট) জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন জানায়, হামলাটি দখলকৃত ইয়াফার লড এলাকায় তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটের মাধ্যমে চালানো হয়েছে। এতে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায়।

হুতি বাহিনী জানিয়েছে, গাজা অবরোধ এবং আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে এবং ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা সামরিক অভিযান অব্যাহত রাখবে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর দাবি দিলেও বিমানবন্দরের কার্যক্রম কিছুক্ষণ বন্ধ থাকে। এছাড়া হামলার সময় দখলকৃত ভূমির মধ্যাঞ্চল ও জেরুজালেমে সতর্কতা সাইরেন বেজে ওঠে।

কেবল দুই দিন আগে হুতি বাহিনী তেলআবিব, আশকেলন ও ইলাত শহরে তিনটি ড্রোন হামলার দায়  স্বীকার করেছিল। তারা জানায়, ইসরায়েলের স্থল ও আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।

ইসরায়েলের হামলায় ইতোমধ্যে ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। গাজায় খাদ্য সংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

সূত্র: প্রেস টিভি

মতামত দিন