ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে,ফ্রান্সসহ ১৫ পশ্চিমা দেশের আহ্বান।
নিউইয়র্কে অনুষ্ঠিত এক সম্মেলনের পর ফ্রান্সসহ অন্তত ১৫টি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত সম্মেলনে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেন, যারা এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তাদেরও এতে যোগ দিতে উৎসাহিত করা হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে দেশটি ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই ঘোষণা দিয়েছেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি না আনে।
১৫ দেশের যৌথ বিবৃতিতে ফিলিস্তিন-ইসরায়েল সংকটে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান’ পুনরায় প্রতিষ্ঠার অঙ্গীকার জানানো হয়েছে। তবে ১৫ দেশের মধ্যে অন্তত ৯টি এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে তারা ইতিবাচক বিবেচনায় রয়েছে।
নিউইয়র্ক সম্মেলনে আরও ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগ হামাসকে গাজায় শাসনের অবসান ও অস্ত্রত্যাগের আহ্বান জানিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই পশ্চিমা বিশ্বের সম্মিলিত উদ্যোগ ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে।
মতামত দিন