জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত অর্ধশতাধিক।
নিজেস্ব প্রতিবেদক:
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) শহর রিডলিংগেনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জার্মান পুলিশ জানায়, ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এতে ভেতরে থাকা প্রায় ১০০ যাত্রীর অনেকে গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে শতাধিক উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর কাজ শুরু করেন।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনো কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমি ধস বা নদী ভাঙ্গনের ফলে রেলপথ দুর্বল হয়ে পড়েছিল।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে এবং রেল যোগাযোগ আংশিকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মতামত দিন