আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক: 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ব্যক্তিগতভাবে হুমকি দিয়েছেন। একইসঙ্গে ইরানের ভেতরে ফের হামলা চালানোর সতর্কবার্তাও দেন তিনি।

রোববার দক্ষিণাঞ্চলীয় রামন বিমানঘাঁটিতে এক পরিদর্শনের সময় এসব কথা বলেন কাৎজ।

একটি ইসরায়েলি পত্রিকার খবরে বলা হয়, কাৎজ তার বক্তব্যে বলেন, ‘খামেনি যদি ইসরায়েলকে হুমকি  দিয়ে যান, তাহলে আমরা এমনভাবে জবাব দেব যাতে আমাদের হাত তেহরান পর্যন্ত পৌঁছায়। এবার আপনি নিজেও রেহাই পাবেন না।’

ইসরায়েলের এমন কড়া বার্তার পর ইরানের কোনো সরকারি প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হয়। ইসরায়েল প্রথমে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে ইরানও পাল্টা হামলায় যায়। টানা ১২ দিন দুই দেশের মধ্যে যুদ্ধ চলে।

এই সময়েই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

শেষপর্যন্ত, ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ধরনের যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। তবে নতুন  করে ইসরায়েলের এমন হুমকিতে এই বিরতি ভেঙে সংঘর্ষ আবার শুরু হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

মতামত দিন