আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পেরুতে পাহাড়ি সড়কে বাস খাদে, প্রাণ গেল অন্তত ১৫ জনের।

নিজেস্ব প্রতিবেদক:

পেরুর দুর্গম আন্দিজ পর্বতমালায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। শনিবার টারমা শহরের নিকটে দুর্ঘটনাটি ঘটে, যেখানে রাজধানী লিমা থেকে লা মার্সেড যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।

বাসটিতে ছিল প্রায় ৬০ জন যাত্রী। স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছেন, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে, আহতদের স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা না গেলেও, সরু ও বাঁকা পাহাড়ি রাস্তা, দ্রুতগতিতে গমন এবং সড়কের খারাপ অবস্থাকে প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রতিদিনই সড়ক দুর্ঘটনার শিকার হন বহু মানুষ, যা প্রায়ই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। গত বছরই পেরুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ।

জরুরি উদ্ধারকারী দল, পুলিশ ও স্থানীয় প্রশাসন একযোগে আহতদের সেবা দিতে কাজ করে যাচ্ছে। এছাড়া, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মতামত দিন