আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সিরিয়ার ইদলিবে অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১২।

নিজেস্ব প্রতিবেদক:

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে তুর্কিস্তান ইসলামিক পার্টির (টিআইপি) নিয়ন্ত্রিত একটি অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫৭ জন।

 

বৃহস্পতিবার ইদলিবের মারেত মিসরিন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিক বিস্ফোরণে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ নিহত হন বেশ কয়েকজন। টিআইপি মূলত চীনের উইঘুর মুসলিম যোদ্ধাদের নিয়ে গঠিত একটি সশস্ত্র দল, যারা আসাদবিরোধী বিদ্রোহে ইদলিবে সক্রিয় রয়েছে।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ভিন্ন তথ্য দিয়ে বলেছে, সানার বরাতে তারা জানায়, বিস্ফোরণে নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ১৫৭ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

বিস্ফোরণের কারণ তদন্তে ইতোমধ্যে কাজ শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন