আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কম্বোডিয়ার থাইল্যান্ডে গোলাবর্ষণে শিশুসহ নিহত ১২।

নিজেস্ব প্রতিবেদক:

থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করেছে কম্বোডিয়া সেনাবাহিনী। বৃহস্পতিবার ভোরে সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষের সূচনা হয়, যা ছড়িয়ে পড়ে সিসাকেট, সুরিনসহ অন্তত তিনটি অঞ্চলে।

এতে শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন।

সোমসাক জানান, নিহতদের মধ্যে রয়েছেন ১১ জন বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য। হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন তিনি।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, গোলাবর্ষণের সময় সিসাকেট প্রদেশের বান ফু শহরে একটি পেট্রোল স্টেশনে চারজন এবং সুরিনে একটি বসতবাড়িতে দুইজন প্রাণ হারান। হামলার পর ৮৬টি গ্রাম থেকে প্রায় ৪০  হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শিশু, নারী ও বৃদ্ধদের বোমা আশ্রয়কেন্দ্রে স্থান দেওয়া হয়েছে।

এদিকে, রকেট হামলার জবাবে থাইল্যান্ডের বিমানবাহিনী সীমান্ত অতিক্রম করে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। থাই সেনাবাহিনীর দাবি, ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯’-এর ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

সংঘর্ষের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মতামত দিন