রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ, চলছে তল্লাশি অভিযান।
রাশিয়ার আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ নিশ্চিত করেছেন, নিখোঁজ এয়ারক্রাফটটি এনগারা এয়ারলাইন্সের একটি এন-২৪ সিরিজের বিমান। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চল দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়।
গভর্নরের বরাতে জানা গেছে, বিমানে ৫ জন শিশু, ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। তবে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, আরোহীর সংখ্যা ৪০ জনের কাছাকাছি হতে পারে।
এখন পর্যন্ত নিখোঁজ বিমানের সন্ধানে সেখানকার জরুরি বিভাগ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। হেলিকপ্টারসহ নানা সরঞ্জাম পাঠানো হয়েছে সম্ভাব্য দুর্ঘটনাস্থলের দিকে। দুর্গম এলাকা ও খারাপ আবহাওয়ায় অনুসন্ধানে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এ ঘটনায় নিখোঁজ যাত্রীদের পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
মতামত দিন