আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, লস অ্যাঞ্জেলেসে জরুরি অবতরণ।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে। বোয়িং ৭৬৭-৪০০ মডেলের বিমানটির বাম ইঞ্জিনে আচমকাই আগুন ধরে যায়, যাত্রীর তোলা ভিডিওতে ধরা পড়ে সেই আতঙ্কের দৃশ্য।

ফ্লাইটটি লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টার উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন লাগলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে এটিসির সহায়তায় বিমানটি ফিরে এসে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, বাম ইঞ্জিনে সমস্যা শনাক্ত হতেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো যাত্রী হতাহত হননি। বিমানের অগ্নিকাণ্ডও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সম্প্রতি আকাশপথে একের পর এক এমন ঘটনার পুনরাবৃত্তি যাত্রীদের উদ্বেগ বাড়িয়ে তুলছে। বিশেষ করে বিমানের ইঞ্জিনে ত্রুটি বা আগুন লাগার ঘটনা এখন আর বিরল নয়।

সূত্র: এনডিটিভি, বিবিসি

মতামত দিন