আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেন এক রাতে ৩০০-র বেশি ড্রোন-মিসাইল হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও জটিল রূপ নিচ্ছে পাল্টাপাল্টি হামলায়। শনিবার (২০ জুলাই) রাতে ইউক্রেনজুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া, যার মধ্যে রয়েছে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহারে একযোগে আঘাত।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্যমতে, এক রাতেই দেশজুড়ে অন্তত ৩০০-র বেশি ড্রোন ও মিসাইল ছুঁড়েছে রুশ বাহিনী। এর বেশিরভাগই ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় নগরগুলোতে আঘাত হানে।

দক্ষিণাঞ্চলীয় নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাতে একটি ক্লিনিক ও একটি স্কুলসহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় দুইজন নিহত হন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কৃষ্ণ সাগরের তীরবর্তী বন্দরনগরী ওডেসাতেও ভয়াবহ হামলা হয়েছে। মিসাইল আঘাতে সেখানে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ছয় শিশু।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, একটি সামরিক বিমানঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল রুশ বাহিনী, তবে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করেছে, তারা একদিনে ইউক্রেনের ৪০টি ড্রোন ভূপাতিত করেছে। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের একাধিক ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’ ধ্বংসের কথাও জানানো হয়।

রাশিয়া ও ইউক্রেন—দুই পক্ষের দাবি-প্রতিদাবির মধ্যে বাস্তবতার মর্মান্তিক প্রতিফলন পড়ছে সাধারণ মানুষের দুঃসহ ক্ষয়ক্ষতিতে।

সূত্র: এবিসি নিউজ

মতামত দিন