আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানে টানা বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় নিহত ৬৩ ,আহত অন্তত ২৯০ জন।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারি বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন প্রায় ২৯০ জন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ মানুষ ভবন ধসে চাপা পড়ে মারা গেছেন। কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, আবার কেউ বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডি ও চাওয়াল। রাওয়ালপিন্ডিতে জরুরি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং নদীর তীরবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

অন্যদিকে, চাওয়ালে একদিনেই ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার কারণে শহরটির বহু এলাকা পানির নিচে। উদ্ধারকাজে অংশ নিয়েছে সামরিক হেলিকপ্টার ও নৌবাহিনীর দল।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রদেশজুড়ে আরও বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সাধারণ মানুষকে ঘরে থাকতে আহ্বান জানানো হয়েছে।

জুনের শেষদিক থেকে শুরু হওয়া ভারি বর্ষণে এ পর্যন্ত পাকিস্তানে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের বড় একটি অংশ শিশু। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এ অঞ্চলে আরও তীব্র হয়ে উঠছে বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা।

সূত্র: বিবিসি নিউজ

মতামত দিন