ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সম্পর্ক ছিন্ন করল ব্রিটিশ চিকিৎসকরা।
শুক্রবার (১১ জুলাই) আলমায়াদিন এক প্রতিবেদনে জানায়, গাজায় চলমান গণহত্যা, হাসপাতালের ওপর বোমা বর্ষণ এবং চিকিৎসাকর্মীদের হত্যার বিষয়ে আইএমএর নীরবতা প্রশ্নবিদ্ধ।
ব্রিটিশ-জর্ডানিয়ান চিকিৎসক ডা. ফারিদ আল-কুসুস বলেন,
“রোগী ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আইএমএ সে দায়িত্ব পালন না করায় এই সিদ্ধান্ত।”
বিএমএ জানায়, আইএমএ স্পষ্টভাবে গাজায় হাসপাতাল ধ্বংসের নিন্দা না জানানো পর্যন্ত পেশাগত সম্পর্ক পুনর্বহাল হবে না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হওয়ার পর গাজা জুড়ে চালানো ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৫৭,৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,৩৭,৬৫৬ জন।
এই প্রথম বিশ্বের কোনো শীর্ষ চিকিৎসা সংগঠন সরাসরি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েলি সহকর্মীদের বর্জন করল।

মতামত দিন